কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকার ৩টি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবিরের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
শনিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের তিনটি দল অভিযান চালিয়ে কলেজ মোড়ের ফেমাস, সাকসেস ও রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের গ্রেফতার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ মোড় এলাকায় ফেমাস কোচিং সেন্টারে শিবির মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ওসামা, জেলা ছাত্র-বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শহর ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামসহ ১৮ শিবির নেতাকর্মীকে আটক করে।
তিনি আরও জানান, আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটকদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, বড় ধরনের অপরাধ ও নাশকতার উদ্দেশ্য তারা সেখানে জমায়েত হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এমআইএস





