রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। বদলি-পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির আয়োজন করা হয়।

লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহীতে ২০ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৩২ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৭ জন এবং রংপুরে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।

এস