কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেডিকেল সেন্টারে (কুমিল্লা টাওয়ার) তার মৃত্যু হয়।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় তিনি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডা. মোজাম্মেল হক গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাও গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে ডাঃ মোজাম্মেল । তার ভাই মাজহারুল ইসলামের মকরবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
রাত পৌনে ১টার দিকে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী শাহাদাৎ হোসেন দুর্ঘটনায় ডা. মোজাম্মেল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যতে গভীর শোক মাগফেরাত কামনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এমএনজে





