কুমিল্লার তিতাসে রিয়াজুল করিম সেন্টু হত্যা মামলার দুই নম্বর আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কলাকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত করিম মুন্সি উপজেলার খানেবাড়ি গোবিন্দপুরের তারা মিয়ার ছেলে।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, করিম মুন্সি সেন্টু হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২১ নভেম্বর আওয়ামী লীগ নেতা বাহার ও যুবলীগ নেতা ইব্রাহিমের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রিয়াজুল করিম সেন্টু টেঁটাবিদ্ধ হয়ে মারা যায়। ঐ ঘটনায় সেন্টুর স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে ১০৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কেএইচ