এর আগওে জালিম সরকার ক্রসফায়ার ও বিচারের নামে প্রহোশনের মাধ্যমে নেবৃন্দকে হত্যা করে ইসলামী আন্দোলনের কাজকে স্তিমিত করার চেষ্টা করেছিল কিন্তু পারে নি কখনও পারবে না। বলে মন্তব্য করছেনে শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আহমদ সালমান।

তিনি বলেন, সরকার পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে শিবিরকে দমিয়ে রাখতে চায়। কিন্তু বিগত অভিজ্ঞতা দিয়ে তারা এখনও বুঝতে পারেনি ভয়ভীতি দেখিয়েও জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের কর্মীদের দমানো যায় না।শিবিরের শহীদদের শোককে শক্তিতে পরিণিত করে এগিয়ে যাবে আরও বহুদূর। 

আইন শৃঙ্খলা বাহিনী কতৃক দীর্ঘ এক মাস গুম রেখে অন্যায়ভা‌বে বিচার ব‌হিভূত হত্যাকা‌ণ্ডের শিকার ঝিনাইদহের দুই শিবির নেতার আত্মার মাগফেরাত কামণায় শুক্রবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শাখা সভাপতি সাদেক বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী রিয়াজ উদ্দিনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিউল আলম মাসুম প্রমুখ।

এম আর