চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর জামায়াতের আমির মো. গোলাম আজমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শিবগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংকের পাশের গলি থেকে শনিবার সকাল ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গোলাম আজম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে শিবগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংকের পাশের গলিতে অবস্থান করছেন গোলাম আজম- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানান ওসি।

এমকে