রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একটি জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে আগুন কমপ্লেক্সের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পনেরটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার বেলা ১১টা ২৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার সময় যারা মার্কেটে অবস্থান করছিলেন সেসব ক্রেতা-বিক্রেতা, দর্শনার্থীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। এখনো তারা ছাদে অবস্থান করছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল ইসলাম।

এখনো প্রর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা স্থল পরিদর্শন করেছেন ঢাকা মহনগর দক্ষিণের মেয়র আনিসুল হক। তিনি বলেন,  বারবার কেন এখানে আগুন লাগে ? এবিষয়ে  পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল ইসলাম বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন অগুন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

এআই/এমএনজে