তুলা চাষ সম্প্রসারণ ও মান সম্মত তুলার বীজ উত্তোলন, সংরক্ষণ এবং বাজার জাত করণ বিষয়ে ঠাকুরগাঁওয়ে তুলা চাষীদের উদ্বুদ্ধকরতে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সোমবার তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনে এই কৃষক সমাবেশ আয়োজন করে।
তুলা উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-পীরগঞ্জ ইউনিট অফিসার রমিজ উদ্দিন, ঠাকুরগাঁও ইউনিট অফিসার সৈয়দ মোহাম্মদ তফাজ্জল হোসেন, সাইদুর রহামন, ফয়েজ উদ্দিন প্রমুখ।
আধুনিক পদ্ধতিতে তুলা চাষের কলা কৌশল এবং পোকা মাকড় ও রোগ-বালাই সম্পর্কে চাষিদের ধারণা দেয়া হয়। এ সমাবেশে শতাধিক কৃষক অংশ নেয়।
টাইম নিউজ/ পারভেজ/ মাহমুদ





