পাকিস্তানের এজেন্ট হয়ে যুদ্ধ করেছিলেন মেজর জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, জিয়াউর রহমান কখনো প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
সোমবার মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসের জনসভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, একাত্তর সালে যুদ্ধ চলছিল সেই সময় জুনের প্রথম দিকে পাকিস্তানের কর্নেল আসলাম জিয়াউর রহমানকে চিঠি লিখেছিল। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, তোমার কর্মকান্ডে আমরা খুশি। তোমার স্ত্রী সন্তান ভাল আছে। তুমি তোমার কর্মকান্ড চালিয়ে যাও। এই চিঠিতেই প্রমাণ হয় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে পরিণত হবে। সেই স্বপ্নের পথে একমাত্র বাধা বিএনপি-জামায়াত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম,দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবর রহমান সিরাজ, নির্বাহী সদস্য খায়রুজ্জামান লিটন প্রমুখ।
টাইমনিউজবিডি.নেট/ মাহমদু





