দোয়া করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের জায়গায় ‘ভুল করে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম বলায় সিরাজগঞ্জের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

গেল মঙ্গলবার দুপুরে জেলার উল্লাপাড়ার ভেটুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই ইমাম।

স্থানীয়রা জানান, ঘটনার দিন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। অনুষ্ঠানে দোয়া করার জন্য আনা হয় ওই গ্রামের মসজিদের ইমাম আবু বকর সিদ্দিককে। তিনি মোনাজাতে ‘ভুল করে’ শেখ হাসিনার নামের জায়গায় খালেদা জিয়ার নাম বলেন।

মোনাজাত শেষে সংসদ সদস্য তানভীর ওই ইমামকে ধমক দেন এবং তাকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উল্লাপাড়া থানার ডিউটি অফিসার মুবিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: সময় নিউজ

জেড