দেশে প্রথমবারের মতো ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার সকাল ৯টায়। বাদ ছিল পার্বত্য তিন জেলা। ভোট চলে বিকেল ২টা পর্যন্ত। ৬১ জেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২১ চেয়ারম্যান। ২১ জেলায় চেয়ারম্যান বাদে অন্যান্য পদে ভোটগ্রহণ শুরু হয় যথানিয়মে। এ ছাড়া বগুড়ার চেয়ারম্যানসহ পদসহ তিনটি ওয়ার্ডের সাধারণ পদে ভোটগ্রহণ স্থগিত করা হয় হাইকোর্টের নির্দেশে।
ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফলাফল। জেনে নেওয়া যাক বিস্তারিত
মাগুরা : জেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পঙ্কজ কুমার কুণ্ডু। ৯১ ভোটের ব্যবধানে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রার্থী রানা আমির ওসমানকে পরাজিত করেছেন।
বিজয়ী প্রার্থী পঙ্কজ কুমার কুণ্ডু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পেয়েছেন ২৭০ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী রানা আমির ওসমান পেয়েছেন ১৭৯ ভোট। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।
সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দলীয় প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুনসুর আহমেদ ১৭৮ ভোট পেয়েছেন। স্থগিতকৃত তিনটি কেন্দ্রে ভোটের সংখ্যা ২০৭। তাই স্থগিতকৃত ভোট কেন্দ্রের ভোট দ্বারা চেয়ারম্যান পদের ফলাফল পরিবর্তন হওয়া সম্ভব নয়।
বরগুনা : বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোর হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৫ ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির সভাপতি ও বরগুনার সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. জাফরুল হাসান ফরহাদ আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ১৭ ভোট।
ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবু কনক কান্তি দাস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ পেয়েছেন ৩৯২ ভোট।
জেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী ১৮ এবং সাধারণ সদস্য পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেহেরপুর : নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রসুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিয়াজান আলী পেয়েছেন ৮৪ ভোট। এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বিশ্বাস পেয়েছেন ৫৫ ভোট এবং সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। দুপুর তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পরিমল সিংহ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সিলেট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৯৬ ভোট। অন্যদিকে, লুৎফুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক সরদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৫৩ ভোট পেয়েছেন।
১, ৩, ৮, ৯ ও ১৪ নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সমান ১৭ ভোট পেয়েছেন গোলাম কিবরিয়া হিরা মিয়া (টিউবওয়েল) ও মো. মতিউর রহমান (হাতি)। তাদের দুজনের সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি।
মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীন পেয়েছেন ২৮৯ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তেফাজুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট : লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান বিজয়ী হয়েছেন। মতিয়ার রহমান কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৯ ভোট। তার নিকটতম প্রার্থী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা। নজরুল হক পাটোয়ারী ভোলা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৫ ভোট।
বিজয়ী অ্যাডভোকেট মতিয়ার রহমান জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এবং নজরুল হক পাটোয়ারী ভোলা সাবেক সাধারণ সম্পাদক।
রংপুর : রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রংপুর জেলা আওয়ামী লীগের সভানেত্রী সিফিয়া খানম ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ (আম্বিয়া-বাদল) সমর্থিত আব্দুর সাত্তার পেয়েছেন ৩১৯ ভোট।
জেলার ৮টি উপজেলার ১৫টি ভোটকেন্দ্রে বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজশাহী : বেসরকারিভাবে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৭ ভোট।
ভোট গণনা শেষে বুধবার বিকেলে রাজশাহী জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বেসরকারি এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসের তথ্যমতে, জেলা পরিষদ নির্বাচনে এবার রাজশাহী সিটি করপোরেশন ও জেলার ৯টি উপজেলার ১৪টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ১ হাজার ১৭১ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯৬ জন ও নারী ২৭৫ জন।
শরীয়তপুর : শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রব মুন্সি পেয়েছেন ৩৫৯ ভোট।
রাজবাড়ী : রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রকিবুল হাসান পিয়াল আনারস প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা (ঘোড়া ) ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হীরু (তালগাছ)। আওয়ামী লীগ প্রার্থী ভোট পেয়েছেন ৩৮০টি।
মাদারীপুর : মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মিয়াজ উদ্দিন খান ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী দ্বিতীয় অবস্থানে থেকে ৪২ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি পদে প্রার্থীরা অংশগ্রহণ করেন। সংরক্ষিত নারী সদস্য পদে ৫টি ওয়ার্ডের মধ্যে ৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ায় বাকি দুটি পদে নির্বাচন হয়েছে।
পাবনা : পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পর ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে রেজাউল রহিম লাল (আনারস) ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন (মোবাইল) পেয়েছেন ৩০৮ ভোট।
পিরোজপুর : পিরোজপুরে ৪২৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজ। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট।
নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এবিএম জাফর উল্যা (টেবিল ফ্যান প্রতীক) ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. একে এম জাফর উল্যা (চামশা প্রতীক) পেয়েছেন ২৪২ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বুধবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে ১ হাজার ২৪০জন ভোটারের মধ্যে ১ হাজার ১০৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ খান পাঠান (আনারস) বিজয়ী হয়েছেন। সর্বমোট ২ হাজার ৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৬৫। এর মধ্যে ইউসুফ খান পাঠান পেয়েছেন ১ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম ফখরুল আলম বাপ্পি চৌধুরী (চশমা) পেয়েছেন ২৮৮ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম রানা (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩ ভোট।
চাঁদপুর : চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে ৩৫৩ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। জেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম রুহুল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৪ ভোট। এছাড়া ইউসুফ গাজী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১ ভোট ও নাজিম দেওয়ান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ ভোট।
নড়াইল : নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। তিনি চশমা প্রতীক তিনি পেয়েছেন ২৯৪ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আয়ুব আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৩ ভোট।
এছাড়া সংরক্ষিত ১নং মহিলা কাউন্সিলর পদে সাবিনা ইয়াসমিন, ২নং এ মোসা. রানী, ৩নং এ নাজনীন সুলতানা রোজী, সংরক্ষিত ৪ এ রওশন আরা লিলি এবং সংরক্ষিত ৫ এ জেসমিন সুলতানা। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১নং আসনে রায়হান ফারুকী, ২নং এ হাদিউজ্জামান, ৩নং এ মাসুদ রানা, ৪ এ মো. সামিউল আলম, ৫ এ মো. ইকবাল শেখ, ৬ এ মো. সাইফুল ইসলাম, ৭ এ মো. শরিফুল ইসলাম, ৮ এ মো. বরকত হোসেন, ৯ এ বিপ্লব বিশ্বাস, ১০ এ মো. ওবায়দুর রহমান, ১১ তে শেখ মো. সুলতান মাহমুদ, ১২নং এ শেখ রিয়াজ মাহমুদ, ১৩ তে প্রবীর কুমার কুন্ডু, ১৪নং এ শেখ সাজ্জাদ হোসেন ও ১৫নং এস বি এম সাইফুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জারিফ





