২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।  

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সেগুনবাগিচা স্বাধীনতা হলে ‘আন্তর্জাতিক যুদ্ধ‍াপরাধ গণবিচার আন্দোলন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

শাজাহান খান বলেন, এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কাছেও জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ২৫ মার্চ উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় সংসদের সামনে চিত্র প্রদর্শনী, বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন চারু শিল্পীদের নিয়ে চলবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইছমত কাদির গামা প্রমুখ।

এআইজে