নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকায় এ অভিযান চালায়। অভিযানে পাঁচটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, সহকারী পরিচালক রেজাউল ইসলাম রেজাসহ বিপুল সংখ্যক আনসার সদস্য উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, নদী দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এর আগে সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নে ইটভাটা ও পেট্রোল পাম্পের সামনের দখল করা বাঁশের পাইলিং উচ্ছেদ ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া গত ৬ জুন নিতাইগঞ্জে জেলা যুবলীগের সভাপতির দখলে থাকা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর।
ওএফ





