বুধবার (২ জুন) রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন,

“জাকারিয়া হোটেলে হামলার ঘটনায় অভিযুক্তদের আমরা চিহ্নিত করেছি। হোটেল কর্তৃপক্ষ মামলা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে অভিযুক্ত মনির হোসেনকে বৃহস্পতিবার রাতে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে হামলার শিকার হন। একজন তার পথরোধ করে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। পেছন থেকে আরও একজন নারী নামতে গেলে কয়েকজন তাকে ধরে মেঝেতে ফেলে দেন। এরপর দুই নারীকে মারধর করা হয়। এ সময় তারা চিৎকার করছিলেন। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

এনএইচ