বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। ঘোষিত দাম একই দিন রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর নতুন মূল্যহার চূড়ান্ত করেছে কমিশন।

এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন দাম কার্যকর হলে প্রতি লিটারে আগের তুলনায় ১১ টাকা ৯২ পয়সা বেশি দিতে হবে।

এস