চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় তাকে কেদারগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা শহরে পুলিশের খাবারের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে তিনি পুলিশ নজরদারিতে ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

জেআই