গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মো. দেলোয়ার হোসেন।
মৃত ব্যক্তির নাম ইব্রাহিম মিয়া (৫৮)। তিনি শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছেলে দেলোয়ারকে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে বাবা ও ছেলের মধ্যে কলহ চলছিল। সন্ধ্যায় দেলোয়ার তার বাবা ইব্রাহিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করে।
দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
ওএফ





