ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।
শাহাবাগ থানার ওসি (তদন্ত) মো. সাইদুল জানান, সকালে ফুটপাতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআর





