ঠাকুরগাঁওয়ে'র হরিপুর উপজেলার মলানী সীমান্তে ভারত থেকে ফিরে আসার পথে ২ বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।

এলাকাবাসী জানান, হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের নাজমুল আকতারের ছেলে ইমরান আলী (২০) ও আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (২১) ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিল ও গরু নিয়ে আসে। সোমবার সন্ধ্যার সময় তারা ভারতে যায় এবং মালামাল নিয়ে ফিরে আসার পথে মঙ্গলবার ভোরে ৩৭১/৬ সীমান্ত পিলার পার হওয়ার সময় বিজিবির মোলানি ক্যাম্পের টহলরত দল তাদের আটক করে।

৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ বিন ইশাহাক জানান, চোরাকারবারী দু’জনকে হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএইচ