রাজধানীর মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ৭নং এর ৫নং রোডের ২১৯নং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর দগ্ধ মা ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মায়ের নাম হনুফা বেগম (৩৫) ও মেয়ে জেসমিন। হনুফার স্বামী মোতাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়িতে গ্যাসের পাইপ থেকে হঠাৎ আগুনের উৎপত্তি হয়। আগুনে স্ত্রী ও মেয়ে দগ্ধ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বার্ন ইউনিটে এখন তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

এমই