ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে প্রান্ত নামের (৮) এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রান্ত ছোট ঘিঘাটি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে উপজেলার ছোট ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় প্রান্ত তার মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায়। তার পর থেকেই নিখোঁজ হয় সে।

রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি গর্তের ধারে তার লাশ পাওয়া যায়। এটি হত্যা না অপমৃত্যু তা জানতে পারেনি পুলিশ। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এআর