সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী।
সোমবার দুপুরে বুগিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবার নাম ইউসুফ আলী।
এলাকাবাসী জানান, আজাদ একজন টাইলসের মিস্ত্রী। নির্মাণাধীন ভবনে টাইলস কাটার সময় টাইলস মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান,সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় কোনো ময়না তদন্ত করা হয়নি। মৃতদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
জাতীয়
আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী।