রাজধানীর মুগদা টিটিপাড়া সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ আগুনের ঘটনা ঘটে।

গাড়িতে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান। তিনি বলেন, আগুন নেভাতে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে বের হয়ে ব্রেকে চাপ দিলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমই