৫ জানুয়ারি সামনে রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ২০ দলীয় জোটের ১০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টায় গাজীপুর সদর ও টঙ্গী থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার মধ্যরাতে টঙ্গী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার তেজগাঁও এলাকার জামায়াতের রোকন মো. মোজাম্মেল হকসহ (৬৫) জামায়াতের দুই কর্মী এবং বিএনপির তিনকর্মীকে আটক করা হয়েছে।

গাজীপুর সদর জয়দেবপুর থানার শিক্ষানবিশ উপ-পরিদশক (পিএসআই) পলি আক্তার জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় সকালে বিএনপি-জামায়াতের পাঁচজনকে আটক করা হয়েছে।

কেএইচ