বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী (৩৫) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষরাতে কোনো এক সময় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মহাসড়কের ওই স্থানে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।

রাতে কোনো যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

এলাকাবাসী জানিয়েছেন, মানসিক প্রতিবন্ধী ওই নারী বেশ কিছুদিন ধরে আটিপাড়া এলাকায় অবস্থান করছিলেন।

কেএইচ