ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে সীমান্তের ৩৮০ নম্বর পিলার এলাকা এ ঘটনা ঘটে। ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে এ দুই বাংলাদেশি আহত হয়।আহতরা হলেন চড়ইগেদি গ্রামের তসির উদ্দিনের ছেলে রমিজ উদ্দিন ও দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।