যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন, যিনি আগের দিন ধরা পড়ার পর পুলিশ ভ্যান থেকে পালিয়েছিলেন।

নিহত শহীদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত নূর আলী সোনার ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রামনগর পিকনিক কর্নার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানিয়েছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশ রুহুল আমিন জানান, হাসপাতালের মর্গে একটি মৃতদেহ পড়ে আছে। তবে তিনি বিস্তারিত জানেন না।

কেএইচ, জেএ