বরগুনার আমতলীতে অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে তিন আরোহীর মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলাপাড়া-আমতলী সড়কের খুরিয়া কেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি পুলক বলেন, কুয়াকাটা থেকে বরগুনা যাওয়ার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু নিহত হন।

এমআর