গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রেললাইনের পাশ থেকে শাম্মী আকতার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালের দিকে মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাম্মী আকতার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বালুয়া গ্রামের মো. জহুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মহিমাগঞ্জ রেল স্টেশনের উত্তর পাশের হোম সিগন্যালসংলগ্ন রেললাইনের পাশে শাম্মীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে ভ্যানটি ব্যাগে মোবাইল ফোনসহ বেশ কিছু প্রসাধনী সামগ্রী ছিল। শাম্মীর শরীরে কোনো আঘাত না থাকলেও পায়ের আঙুল ফেটে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

রুবেল/নাজিব