বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর ও দুষমী বাজারে আগুনে পুড়ে গেছে ২২ দোকান।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান সদর বাজার কমিটির সভাপতি মো. হান্নান মোল্লা।
তিনি দাবি করেন, এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চাজর্ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে উপজেলা সদরের বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৯ দোকান, যার বেশির ভাগই কাপড়ের দোকান।
খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর উপজেলার দমকলবাহিনীর ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এদিকে প্রায় একই সময়ে উপজেলার দুষমী বাজারে আগুনে পুড়ে গেছে আরও ৩ দোকান।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদর উপজেলা সদর বাজারে একটি হোমিওপ্যাথিক দোকানের মশার কয়েল থেকে ও দুষমী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





