রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সেলিমের বাসা মোহাম্মদপুর এ ব্লকের জেনেভা ক্যাম্পে। তার বাবার নাম আব্বাস আলী।

বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের কাছে ১০ নম্বর রোডে এ দুঘর্টনা ঘটে।

মৃতের শ্যালক বাদশা মিয়া বলেন, গতকাল রাত আনুমানিক সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর ১০ নম্বর রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সেলিম। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহাম্মপুর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআর