সাভারে হাসনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার আড়পাড়া কামাল গার্মেন্টস রোডের এ-৭৪/৯ মিজানুর রহমানের ভাড়াটে বাড়ির নীচতলা থেকে লাশটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

হাসনা আক্তার ফরিদপুর জেলার সদরপুর থানার চর নাসিরপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে ও একই এলাকার উজ্জলের স্ত্রী।

নিহতের ছোট ভাই আসলাম বলেন, রাজধানীর গুলিস্তানে অবস্থিত তার বাবার একটি জুতা তৈরির কারখানায় দুলাভাইয়ের সঙ্গে কাজ করেন তিনি। দুপুরে ভালো না লাগায় সাভারের ভাড়াটে বাসায় পৌঁছে দরজা খোলা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা ও রশি পেঁচানো অবস্থায় হাসনা আক্তারের ঝুলন্ত দেখেন।

এ সময় নিজেই মৃতদেহটি নামিয়ে ফেলেন বলে জানান আসলাম। পরে স্থানীয়রা বিষয়টি সাভার মডেল থানায় ফোন করে জানালে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

জেডআই