আট বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হচ্ছে কাতারের শ্রমবাজার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি কাতারের শ্রম বাজারও বাংলাদেশের উন্মুক্ত হতে যাচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

২০১৭ সাল থেকে কাতারে শ্রমবাজার সঙ্কুচিত হয়ে যায়। পরে একেবারেই বন্ধ করে দেয় দেশটির সরকার।

তাদের অভিযোগ ছিলো, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ নয়। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কাতার। যার জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন দেশটিতে।

এএস