কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় গভীর রাতে বিভিন্ন ছাত্রাবাসে অভিযানের নামে যৌথবাহিনী সদস্যরা ব্যাপক তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে তারা অভিযানের নামে কয়েকটি ছাত্রাবাসে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সদস্যরা অভিযানের নামে ছাত্রবাস গুলোতে ব্যাপক ভাংচুর করেছে। এতে করে সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে আতম্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষাথী জানান, ভোর রাতে যৌথবাহিনীর সদস্যরা অভিযানের নামে আমাদের ছাত্রাবাসে কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। আমাদেরকে হুমকি ধমকি দিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিবাবক জানান, গভীর রাতে অভিযানের নামে ছাত্রাবাসে প্রবেশ করে ভাংচুর করা,আতঙ্ক সৃষ্টি করা একটি স্বাধীন দেশের কাজ হতে পারে না। বর্তমান এই পরিস্থিতিতে আমরা আমাদের সন্তানদের নিয়ে চিন্তিত।

এমকে