বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ পুলিশ ৭১ জনকে গ্রেফতার করেছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৬ বোতল ফেনসিডিল, ১৮৩টি ইয়াবা ও ৩০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এরমধ্যে বগুড়া সদর থানায় ২৬ জন, সোনাতলা, ধুনট ও শেরপুরে ৫ জন করে, গাবতলীত ও দুপচাঁচিয়ায় ২ জন করে, সারিয়াকান্দিতে ৪, নন্দীগ্রামে ১, আদমদিঘিতে ৩, শাজাহানপুরে ১০, শিবগঞ্জে ৭ ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

বগুড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে গত বছরের ৩ মার্চ ভাঙচুর ও নাশকতা মামলার আসামি জামায়াত রোকনসহ জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী রয়েছেন।

এআর