নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সুজন খাঁ (৩৮)বলে জানা যায়।   

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মদিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

সুজন উপজেলার পাচুড়িয়া গ্রামের আব্দুল হাই খাঁর ছেলে।   

নিহতের পারিবারের লোকজন জানায়, সকালে সুজন লোহাগড়া উপজেলার মদিনাপাড়া গ্রামে একটি তিনতলা বাড়ির নির্মাণ কাজ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারে সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।   

বিষয়টি টের পেয়ে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া বাজারে বৈদ্যনাথ সাহা ক্লিনিকে নিয়ে যান। এ সময় ক্লিনিকের চিকিৎসক ডা. বৈদ্যনাথ সাহা তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ