রাজধানীর কামরাঙ্গীর চরে একটি জুতা তৈরীর কারখানায় আগুন লেগে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
চরের রসুলপুর ২ নং গলির একটি জুতার কারখানায় বুধবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ মোহাম্মদ সোহেল মিয়া ও মোহাম্মদ সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত দুইজনই সেই জুতার কারখানার কর্মচারী, যার মালিকের নাম আরমান।
কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলী জানান, সোহেল ও সাগর রাতে জুতায় আঠা লাগানোর কাজ করছিলেন। ওই সময় এদের মধ্যে কেউ সিগারেট ধরাতে গেলে আগুন লাগে। অন্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
বার্ন ইউনিটে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল দ্য রিপোর্টকে জানান, সোহেলের শরীরের প্রায় ৩৫ শতাংশ ও সাগরের শরীরের প্রায় ২৩ শতাংশ আগুনে পুড়ে গেছে।
এএইচ





