বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অচিন্ত্য কুমার জানিয়েছেন, সকাল সোয়া দশটার সময় মারা যান নূরজাহান বেগম।
এর আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৬ই মে নূরজাহান বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।এরপর ৮ই মে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তিনি ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
এআই
-





