সেতুর নদী শাসন প্রকল্পের বেড়িবাঁধের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকার ১২শ’ পরিবারের কয়েক হাজার সদস্য।
শিবচরের কাওড়াকান্দি ভিআাইপি ফেরিঘাটের সামনের প্রধান সড়কে শনিবার ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার অংশ গ্রহণ করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল, আব্দুর রশিদ শিকদার, কবির হোসেন, নুরুল আমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাতে গোনা কতগুলো পরিবারকে এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বাকিদের ক্ষতিপূরণ না দিয়েই সরকার বাড়ি-ঘরসহ সবার জায়গা জমি অধিগ্রহণ করেছে।
তারা বলেন, শতাধিক বছর আগে থেকে যারা নদীতে বাড়িঘর হারিয়ে এখানে বসবাস করে আসছেন তাদের অনেকেই এই প্রকল্পে তালিকাভূক্তি থেকে বাদ দেয়া হয়।
তারা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করার জন্য দাবি জানান।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





