নোয়াখালীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ছকিদার বাড়ি থেকে রফিক (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুুলিশ। নিহত রফিক ওই বাড়ির নুরু মিয়ার পুত্র।

একই সময় উপজেলার উপজেলার আমানতপুর গ্রামের ওয়াছেল উদ্দিন চেরাং বাড়িতে ফারভিন আক্তার লুবনা (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করে। নিহত লুবনা ওই বাড়ির মৃত আফজল হোসেনের মেয়ে ও বাংলাবাজার মহিলা মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী।

এরআগে সোমবার সকালে হাতিয়ার সুখচর ইউনিয়নের কাদির সর্দার গ্রামের ছালামত মার্কেট এলাকার নিজ বাড়ির উঠান থেকে জেসমিন আকতার (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত জেসমিন আকতারের স্থানীয় এলাকার কবির উদ্দিনের স্ত্রী। কবির উদ্দিন চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকসার চালক।  

হাতিয়া থানার ওসি (তদন্ত) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এমএনজে