অবৈধ সরকারের পদত্যাগ, গুম, খুন বন্ধ, রাজবন্ধীদের মুক্তি দাবি ও ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা ।

বৃহস্পতিবার সকাল ৯ টায় মিছিলটি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারী রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা দক্ষিণের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শিবির নেতা খন্দকার আবু হানিফ, মুস্তাকিম বিল্লাহ প্রমুখ ।

ইআর