২০ দলের ডাকা চলমান অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে ময়মনসিংহে মিছিল করে জোটের অন্যতম শরীক দল জামায়াত ইসলামী।

শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে আজ সকালে মিছিলটি শহরের পূরুবী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে চরপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা উত্তর সভাপতি আব্দুল বারী, সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ