সাড়ে তিন হাজার বোতল ফেন্সিডিলসহ একটি হাইসিম মাইক্রোবাস আটক করেছে বিজিবি। শুক্রবার ভোর ৭টার সময় বেনাপোল পর্যটন হোটেলের সামনে থেকে এগুলো আটক করা হয়।

২৬ বিজিবির টোয়াইসি লিয়াকত আলী জানান, ভারত থেকে মাদকের একটি বড় চালান সীমান্ত পথে আসছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পর্যটন হোটেলে অভিযান চালানো হয়।

এসময় ৩৫০০ বোতল ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস আটক করা হয়। তবে গাড়ি চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। আটক এসব মাদক পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

এআর