শেরপুরে গলায় ওড়না পেচানো অবস্থায় রেহানা (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
নিহত রেহানা জেলার সদর উপজেলার কাওয়াপেচী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
বৃহস্পতিবার সকালে জেলার সানকি ডাঙ্গা গ্রামের অলরাউন্ডার স্কুলের মাঠের পাশ থেকে লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রেহানার সাথে তার স্বামী মঞ্জুরুল ইসলামে দীর্ঘদিন যাবৎ যৌতুক চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ চলে আসছিল।
এরই জের ধরে নিহত গৃহবধূ গতকাল বুধবার স্বামী মঞ্জুরুলের বিরুদ্ধে শেরপুর নারী ও শিশু নির্যাতন আদালতে যৌতুকের মামলা দায়ের করেন।
ঘটনার পরদিনই আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এমকে





