১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ ফরিদপুর জেলা শাখা।

রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টায় ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের গোয়ালচামটের বিদ্যুৎ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের অফিসে গিয়ে শেষ হয়।

অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ ফরিদপুর জেলার সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক এস.এম.শহীদ-উন-নবী সহ ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ ফরিদপুর জেলা শাখার নেতা কর্মীরা।

ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের ১১ দফার মধ্যে রয়েছে- ওজোপাডিকো পে-স্কেল ২০১৫, উৎসাহ বোনাস, ওভার টাইম, বিদ্যুৎ রেয়াত/বিদ্যুৎ বিল পুনঃভরণ, পিস রেট ও দৈনিক মজুরি কর্মচারীদের আত্মীকরণ, পোষ্য আত্মীকরণ, লেভারেজ মূল্য, কল্যাণ তহবিল, অবসরোত্তর গ্রাচুইটি(আনুতোষিক), পল্লীবিদ্যুতের লাইন হস্তান্তর না করা, লিয়েনকালীন বকেয়া পরিশোধসহ বেতন বৃদ্ধি।

ওএফ