নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের একাধিক নেতাকর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকু-, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের একাধিক নেতাকর্মী রয়েছে।
এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এমআর





