মাদারীপুরের কালকিনি-ভূরঘাটা আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকালে প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বোরো ধান রোপন করেছে স্থানীয়রা।

এলাকবাসী জানান, তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় কালকিনি উপজেলার কালকিনি-ভুরঘাটা আঞ্চলিক সড়কের প্রায় চার কিলোমিটার জুড়ে কাদা ও গর্তের সৃষ্টি হয়। বৃষ্টিতে এই সমস্যা দীর্ঘদিন ধরে চললেও সড়কটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সড়কটি দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়।

তারা আরও জানান, টানা বৃষ্টিতে গত তিন দিন ধরে স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়ে গেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কালকিনির উপজেলার বিভিন্ন অফিসের কর্মচারীদের পড়তে হচ্ছে সমস্যায়। এর প্রতিবাদে স্থানীয়রা সকালে রাস্তার বিভিন্ন স্থানে বোরো ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই