সভারের ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি খোররুম চৌধুরী টুটুলকে সোমবার সকাল ৬টার দিকে আটক করেছে পুলিশ।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শেখ সেকেন্দার আলী জানান, পৌরসভার তালতলায় নিজ শ্বশুর বাড়ি থেকে টুটুলকে আটক করা হয়েছে।

তার নামে বিস্ফোরক দ্রব্য ও গাড়ি পোড়ানোর দুটি মামলা রয়েছে। সোমবার তাকে টুটুলকে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।

এআর