ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার রতনাই সীমান্তে গরু ব্যবসায়ী শাহ আলমকে প্রথমে গুলি করা হয়। পরে তাকে ধরে নিয়ে যায় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভারতে মারা যান তিনি। এদিকে, একই সীমান্তে একই সময়ে সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ-বিন-ইসহাক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেআই