খুলনায় পুলিশের নিয়মিত অভিযানে বিএনপি, যুবদল ও শিবিরের ৩ নেতা-কর্মীসহ ৩৫ জন এবং মানিকগঞ্জের দুই উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এবং মানিকগঞ্জ জেলা বিশেষ শাখার উপপরির্দশক (এসআই) আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেন।
ইআর





